Latest

Country

নেত্রকোনায় অবৈধ ডিজেল মজুদ: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে প্রায় ৩১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ এবং মেসার্স রাজিব ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা ডিজেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা বলে জানা গেছে।

অভিযানটি পরিচালনা করেন নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নেত্রকোনা জেলার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবৈধভাবে জ্বালানি বা নিত্যপণ্য মজুদ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন