Latest

Sports

মাসচেরানোর বিদায়ের পর মেসির নীরবতা, ইন্টার মিয়ামিতে নতুন অস্থিরতা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
মাত্র কয়েক মাস আগেই এমএলএস কাপ জয়ের স্বাদ পেয়েছিল ইন্টার মিয়ামি। তবে সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাসচেরানো, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফুটবল মহলে।

এই ঘটনার পর সবচেয়ে বেশি নজর কাড়ছে দলের অধিনায়ক লিওনেল মেসির নীরবতা। দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু মাসচেরানোর বিদায়ের পরও তিনি কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি, যা ভক্তদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়েছে।

মেসি ও মাসচেরানোর সম্পর্ক ফুটবল দুনিয়ায় অত্যন্ত পরিচিত। বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলে তারা বহু বছর একসঙ্গে খেলেছেন। পরে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাসচেরানোর অধীনেই ২০২৫ সালে ইন্টার মিয়ামি প্রথম এমএলএস কাপ জেতে।

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নন মেসি, তবুও গুরুত্বপূর্ণ সময়ে সতীর্থদের নিয়ে তিনি পোস্ট করেছেন। তবে একই ধরনের পরিস্থিতিতে এর আগেও নীরব থেকেছেন তিনি। যেমন, সাবেক কোচ টাটা মার্তিনো ক্লাব ছাড়ার সময়ও কোনো মন্তব্য করেননি মেসি।

ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন মাসচেরানো। একই সঙ্গে তিনি ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তার অধীনে ইন্টার মিয়ামি মোট ৬৭ ম্যাচ খেলেছে, যেখানে দলটি ৩৮ জয়, ১৫ ড্র ও ১৪ হারের মুখ দেখেছে। তবে ২০২৫ সালের শিরোপা জয়ের পর চলতি মৌসুমে দলের পারফরম্যান্স কিছুটা হতাশাজনক। ৭ ম্যাচে ৩ জয়, ৩ ড্র ও ১ হার—এছাড়া কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকেও আগেভাগেই বিদায় নিয়েছে ক্লাবটি।
 

২৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন