Latest

Country

টুঙ্গিপাড়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আফজাল, সম্পাদক মুকুল

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৮:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা মো. আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি শওকত হোসেন মুকুল নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ নির্বাচনে প্রেসক্লাবের সদস্যরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন। ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। পুরো নির্বাচন প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।

নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সমেস বৈরাগী ও দিলীপ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান, কোষাধ্যক্ষ বিএম শামীম, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক হাফিজা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল ইসলাম বাঁধন এবং নির্বাহী সদস্য ডা. ফারুক হোসেনসহ অন্যান্যরা।

নির্বাচনে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এবং টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা, পাঁচটি ইউনিয়নের জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোট গণনা শেষে ইউএনও জহিরুল আলম আনুষ্ঠানিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন, প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত ফলাফলে স্বাক্ষর করেন।

নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান প্রশাসনের কর্মকর্তারা ও উপস্থিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। নতুন এ কমিটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং স্থানীয় গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন