Latest

Country

কলাপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী মুরসালিন আহম্মেদের মায়ের দাফন সম্পন্ন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামে বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক মো. মুরসালিন আহম্মেদের মাতা আছিয়া খাতুনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে তিনি মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি চার পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার যোহর নামাজের পর পায়রাবন্দর ফোরলেন সংলগ্ন অঞ্জুপাড়া গ্রামের নিজ বাড়ির সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজা শেষে মরহুমার মেজ ছেলে মো. মুরসালিন আহম্মেদ উপস্থিত সবার কাছে তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

৬২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন