Latest

Health

ফরিদপুরে হামে আক্রান্ত ২৯৮, ৪ জনের মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর জেলায় চলতি বছরের শুরু থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত হাম (মিজলস) রোগে আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৮ জনে। এ সময়ের মধ্যে রোগটিতে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১৫ এপ্রিল) সকালে ই-মেইলের মাধ্যমে প্রকাশিত স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে এই সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

উপজেলা ভিত্তিক তথ্যে জানা যায়, ফরিদপুর সদর উপজেলায় সর্বোচ্চ ১৪ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বোয়ালমারীতে ১২ জন, আলফাডাঙ্গায় ১০ জন, ভাঙ্গায় ৮ জন, সদরপুরে ৭ জন, সালথায় ৫ জন, চরভদ্রাসনে ৪ জন, মধুখালীতে ৩ জন এবং নগরকান্দায় ২ জন রোগী শনাক্ত হয়েছে।

বর্তমানে জেলার দুইটি হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে। ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, আর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭ জন। সব মিলিয়ে দুই হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে রোগ প্রতিরোধে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Health নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন