Latest

Country

১৬ বছর পর বৃত্তি পরীক্ষা, মুন্সীগঞ্জে কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ১৬ বছর পর সারাদেশে একযোগে ২০২৫ সালের স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।

আজ ১৫ এপ্রিল (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী জেলার আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং কাজী কমরউদ্দিন গভর্নমেন্ট ইনস্টিটিউট কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

জেলা প্রশাসক কেন্দ্রগুলোর বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

৩৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন