Latest

Country

সুন্দরবনে বনদস্যুর হাতে অপহৃত ১০ জেলের ৫ জনই মোংলার, মুক্তিপণ দাবি

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বনদস্যু শরীফ বাহিনী সুন্দরবনের শুয়োর মারা খাল এলাকা থেকে অন্তত ১০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে।

এর মধ্যে ৫ জন বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা। বাকিরা মোরেলগঞ্জ এলাকার। সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সত্যতা নিশ্চিত করতে তারা কাজ শুরু করেছেন।

মোংলার সুন্দরবন ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম. নাসিম উদ্দিন জানান, সুন্দরবনের শুয়োর মারা খাল এলাকা থেকে ১১ জন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে বনদস্যু শরীফ বাহিনীর সদস্যরা। এর মধ্যে সবুর নামের এক জেলে ২০ হাজার টাকা বকেয়া রেখে ফিরে এসেছে। তার বাবা আব্দুল হামিদ। তিনি সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা।

এছাড়াও একই এলাকার মানিক শেখ, আবু বকর গাজী, জাকির ফরাজী, নুরজামাল শিকদার, ওয়াহিদ মুন্সি-কে জিম্মি রাখা হয়েছে বলে জানা গেছে।

এসময় মোরেলগঞ্জ এলাকার আরও ৫ জন তাদের হাতে জিম্মি রয়েছে বলে দাবি করা হয়েছে।

দস্যুরা এখনও পর্যন্ত মুক্তিপণের বিনিময়ে কী দিতে হবে তা জানায়নি।

অপরদিকে, কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শামসুল আরেফিন জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তারা তথ্য যাচাই ও বিশেষ নজরদারি শুরু করেছেন।

২৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন