Latest

Country

ইংলিশ মিডিয়ামে অতিরিক্ত ফি নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানিয়েছেন, এই খাতকে সুনির্দিষ্ট নীতিমালা ও জবাবদিহির আওতায় আনতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে ইংলিশ মিডিয়াম শিক্ষা কার্যক্রম থাকা স্বাভাবিক হলেও তা কোনোভাবেই শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বিধিবিধানের বাইরে থাকতে পারে না। এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইতোমধ্যে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি একটি কার্যকর নিয়ন্ত্রক (রেগুলেটরি) বোর্ড গঠনের বিষয়েও আলোচনা চলছে।

তিনি আরও বলেন, অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে উচ্চ বেতনে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের কাছ থেকে বড় অঙ্কের ফি আদায় করা হচ্ছে। তবে সেই তুলনায় শিক্ষার মান নিয়ন্ত্রণ, কারিকুলামের সামঞ্জস্য এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। শিক্ষা যদি কেবল বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে জাতীয় শিক্ষাব্যবস্থায় বৈষম্য তৈরি হবে।

সরকারের লক্ষ্য তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি—সে ইংলিশ মিডিয়াম, বাংলা মাধ্যম কিংবা মাদ্রাসায় পড়ুক না কেন। এ লক্ষ্যে সমন্বিত নীতিমালার মাধ্যমে সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। এর মধ্যে কারিকুলাম সংস্কার, শিক্ষকদের প্রশিক্ষণ জোরদার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তার উল্লেখযোগ্য। এসব উদ্যোগ সফল করতে বেসরকারি খাতের দায়িত্বশীল অংশগ্রহণও অপরিহার্য বলে মত দেন শিক্ষামন্ত্রী।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন