Latest

National

খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৩:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রশাসনের সক্রিয় অংশগ্রহণে পুরো ক্যাম্পাস রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির শুরুতেই অনুষ্ঠিত হয় বাঙালির ঐতিহ্যের প্রতীক মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রঙিন পোশাক, বৈশাখী সাজ ও আলপনায় সজ্জিত হয়ে নতুন বছরের আনন্দকে বরণ করে নেয়।

পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। বিশেষ করে বৈশাখী গান ও লোকজ পরিবেশনা দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মামুনুর রশিদ আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুনার রশিদ, বেলাল হোসেন ও অ্যাডভোকেট মুক্তা। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন বছরের শুরুতে সকল ভেদাভেদ ভুলে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

৩০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন