Latest

Country

হিলিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ

স্টাফ রিপোর্টার, হিলি (দিনাজপুর)
স্টাফ রিপোর্টার, হিলি (দিনাজপুর)

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হিলিতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

সকাল সাড়ে ৮টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এটি হিলি স্থলবন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশাত্মবোধক গান ও নৃত্যের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব খান মিঠু এবং হাকিমপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহিদ হোসেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন