Latest

Country

নারায়ণগঞ্জে সরকারি ইপিআই টিকা বিক্রি: এক নারীর কারাদণ্ড

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় টাকার বিনিময়ে সরকারিভাবে বরাদ্দকৃত ইপিআই টিকা প্রদান করার অভিযোগে আফরোজ বেগম (৫০) নামের এক নারীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আফরোজ বেগম শহরের উত্তর চাষাড়া এলাকার মৃত আমিনুল হোসেনের মেয়ে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি টিকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। টিকা প্রদানের ক্ষেত্রে তার কোনো বৈধ অনুমোদন ছিল না। দেশের প্রচলিত আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন