Latest

Country

ধামরাইয়ে তীব্র তেল সংকট, বিপাকে চালক ও পাম্প মালিকরা

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলায় দিন দিন তেল সংকট তীব্র আকার ধারণ করছে। মাসের শুরুতে উপজেলার সাতটি পেট্রোল পাম্পে ডিজেল সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকলেও বর্তমানে পেট্রোল, অকটেনের পাশাপাশি ডিজেলের সংকটও দেখা দিয়েছে।

প্রতিদিন ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজ সোমবার উপজেলায় অবস্থিত সাতটি ফিলিং স্টেশনের মধ্যে ছয়টিতেই ডিজেল সম্পূর্ণ শেষ হয়ে গেছে। শুধুমাত্র করিম ফিলিং স্টেশনে পুলিশ পাহারায় সীমিত পরিসরে অকটেন সরবরাহ করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবী মোটরসাইকেল ও গাড়িচালকরা।

চালকদের অভিযোগ, তেল সংগ্রহের জন্য একদিন আগেই পাম্পে এসে সিরিয়াল দিতে হচ্ছে। এরপরও সর্বোচ্চ ৫০০ টাকার তেল পাওয়া যাচ্ছে। অনেক সময় সিরিয়াল শেষ হওয়ার আগেই তেল ফুরিয়ে যাচ্ছে, ফলে অনেকেই তেল না নিয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

এদিকে প্রশাসন ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র বাধ্যতামূলক করলেও অনেক মোটরসাইকেল চালক তা মানছেন না বলেও জানা গেছে।

পাম্প মালিকদের দাবি, যাদের জরুরি প্রয়োজন নেই তারাও তেল নিতে এসে ভিড় করছেন। এছাড়া একজন ব্যক্তি একাধিকবার তেল নিচ্ছেন, যা সংকটকে আরও তীব্র করছে। এভাবে চলতে থাকলে পাম্প পরিচালনা করা কঠিন হয়ে পড়বে বলে জানান তারা।

দ্রুত সময়ের মধ্যে তেল সংকট নিরসনের দাবি জানিয়েছেন চালক ও পাম্প মালিকরা।

৩৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন