Latest

National

কুষ্টিয়ায় পীর হত্যাসহ মব সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে নতুনধারার কর্মসূচি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৪:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় পীর হত্যাসহ চলমান মব সহিংসতা বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন, কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগীসহ অন্যান্য নেতারা।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, দেশে মানুষের জীবনের মূল্য কমে যাচ্ছে, একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। তিনি অভিযোগ করেন, মব সহিংসতা, হামলা, মিথ্যা মামলা, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘জন সুরক্ষা আইন’ প্রণয়নের মাধ্যমে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনো বিভাজনমূলক আইন গ্রহণ করা হলে তা জনগণ মেনে নেবে না।

সমাবেশে নেতৃবৃন্দ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। পাশাপাশি স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিলের আহ্বান জানান তারা।

এ সময় সুফীবাদী আবদুর রহমান সংহতি জানিয়ে বক্তব্য দেন।

সমাবেশ থেকে মব সহিংসতা, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
 

২৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন