Latest

Country

রাজবাড়ীতে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান

মোঃ সাজিদ হোসেন, রাজবাড়ী
মোঃ সাজিদ হোসেন, রাজবাড়ী

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৩:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে ব্র্যাক। রবিবার শহরের কলেজ রোড এলাকার নিউ কলোনীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির আওতায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই অভিযানে মশাবাহিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার বংশবিস্তার রোধে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়।

অভিযান চলাকালে নিউ কলোনীর বিভিন্ন ড্রেন পরিষ্কার করা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্বও তুলে ধরা হয়।

এ সময় রাজবাড়ী সদর উপজেলার ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার সাবিয়া সাবরিন সুহিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন