Latest

Country

মেহেন্দিগঞ্জে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের সহকারী মোহাম্মদ জাহিদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় জেলে ও সাধারণ জনগণ।

রবিবার সকালে উপজেলা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং অভিযুক্ত কর্মকর্তার অপসারণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী গাজী, আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, জসিম সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করেন, মৎস্য অফিসের সহকারী মোহাম্মদ জাহিদ হাসান জেলেদের জাল আটক করে অর্থের বিনিময়ে তা ছাড়িয়ে দেওয়াসহ বিভিন্ন অনিয়মে জড়িত। তারা অবিলম্বে তাকে মেহেন্দিগঞ্জ থেকে অপসারণের দাবি জানান।

এ সময় মানববন্ধনে উপস্থিত মৎস্যজীবী নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে তারা মৎস্য অফিস ঘেরাওসহ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন