Latest

Country

কৃতি গোলরক্ষক এস. পি. রাফিজকে মুন্সীগঞ্জে উষ্ণ সংবর্ধনা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলার গর্ব, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কৃতি গোলরক্ষক এস. পি. রাফিজকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী তাকে এই সম্মাননা প্রদান করেন।

দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ী বাংলাদেশ দলের নির্ভরযোগ্য রক্ষক ছিলেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার এই কৃতি সন্তান রাফিজ। তার অসাধারণ নৈপুণ্য ও সাহসিকতায় বাংলাদেশ এই ঐতিহাসিক অর্জন নিশ্চিত করে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসক তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। একই সঙ্গে তিনি রাফিজকে আরও নিবিড় অনুশীলনের জন্য উৎসাহিত করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান এবং জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন