Latest

Country

বরিশালে বেলাল হত্যা মামলার প্রধান আসামি রিপন রানা গ্রেফতার

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে বেলাল হত্যা মামলার প্রধান আসামি রিপন ওরফে রিপন রানা গ্রেফতার হয়েছেন।

গত ১১ এপ্রিল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নাজিরা পোল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৩ ডিসেম্বর নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ভাটারখাল এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন ওলিউল্লাহ শাহ মাজার সংলগ্ন একটি মার্কেটের তৃতীয় তলায় রিপন রানার অফিসে বেলালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে নিহত বেলালের বাবা বরিশাল সদর উপজেলার পশ্চিম চর আইচা গ্রামের বাসিন্দা আবদুল হক কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত চলাকালে ঘটনাস্থল থেকে পুলিশ ৩ জনকে আটক করেছিল। তবে মামলার প্রধান আসামি রিপন রানা দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন-উল ইসলাম। তিনি জানান, রিপন প্রতিদিনই প্রকাশ্যে চলাফেরা করতেন এবং রাতে মাদক সেবন করতেন। আটকের সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

উল্লেখ্য, নিহত বেলাল পেশায় ছিলেন ভাড়ায় মোটরসাইকেল চালক। তার মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ও পোড়ার দাগ পাওয়ায় শুরু থেকেই ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয় বলে সন্দেহ করে পুলিশ। স্থানীয়দের অভিযোগও ছিল এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

তদন্তকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যার সঙ্গে জড়িত দুই নারীসহ মোট ৩ জনকে আটক করা হয়েছিল।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার মো. গোলাম নাসিম জানান, রিপনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে এবং তিনি জামিন না নিয়েই দীর্ঘদিন শহরে প্রকাশ্যে চলাফেরা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে হাতে এসেছে, যেখানে বেলালকে হত্যা করা হয়েছে বলে আঘাতের বিবরণ উল্লেখ রয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন