Latest

Country

খুলনার খালিশপুরে নিজ দোকানে ঢুকে তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা মহানগরীর খালিশপুর নয়াবাটি এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে সোনা মিয়া সরদার (৩৮) নামে এক তাঁতীদল নেতাকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক ছিলেন। ওই এলাকায় একটি মুদি দোকানের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সোনা মিয়া তার নিজ দোকানেই অবস্থান করছিলেন। রাত ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত হঠাৎ সেখানে উপস্থিত হয়। তারা সোনা মিয়াকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। এ সময় নিজের প্রাণ বাঁচাতে তিনি দোকান থেকে বেরিয়ে দৌড় দেন। তবে কিছুদূর যাওয়ার পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এই সুযোগে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায় জানান, এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত এবং গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

এদিকে, তাঁতীদল নেতার এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নয়াবাটি এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন