Latest

Country

ধামরাইয়ে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কৃষ্ণপুরা বাথুলী এলাকায় রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, কয়েক বছর আগে নির্মিত পুরোনো রাস্তাটি সরকারি উদ্যোগে সংস্কার বা উন্নয়ন না হওয়ায় এলাকাবাসী নিজ উদ্যোগে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। তবে ওই কাজে বাধা দেওয়া হয় এবং অনন্ত দাস নামে এক ব্যক্তি ধামরাই থানায় এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছেন বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, রাস্তাটি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং এলাকার মানুষের ভোগান্তি লাঘবের জন্য নির্মাণ করা হচ্ছে। বৃষ্টির সময় রাস্তায় পানি জমে যায়, ফলে শিশুদের স্কুলে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এসব সমস্যার সমাধানেই গ্রামবাসী সম্মিলিতভাবে রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলে তারা জানান।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন