Latest

Country

চট্টগ্রামে খাদ্যে ভেজালের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে খাদ্য উৎপাদন ও বিপণনে নানা অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

এর মধ্যে হাইওয়ে সুইটসকে ৮ লাখ এবং ওয়েল ফুডসকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পৃথক দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রামের উদ্যোগে নগরীর মাঝিরঘাট, গোসাইলডাঙ্গা ও কালুরঘাট বিসিক শিল্প এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে মাঝিরঘাটের এইচ কে ফুড অ্যান্ড বেভারেজে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং জালিয়াতির মাধ্যমে মাইক্রোবায়োলজিস্টের সিল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রায়হান রাজুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং ম্যানেজার মো. আব্দুল গণিকে জেলহাজতে পাঠানো হয়।

গোসাইলডাঙ্গার মেসার্স মাস্টার ফুডস নামের একটি প্রতিষ্ঠানে পঁচা ও পোকাযুক্ত ডিম ব্যবহার, ইঁদুর-বিড়ালের অবাধ বিচরণ, শ্রমিকদের ধূমপান এবং লাইসেন্সবিহীন কার্যক্রমের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় মালিক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্মচারী মো. আইয়ুব ও কারিগর মো. হেলালকে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযান প্রসঙ্গে নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন