Latest

Country

দেশীয় সমস্যার সমাধানে শিক্ষার্থীদের উদ্ভাবন, আশাবাদী প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতায় ভবিষ্যৎ বাংলাদেশের আশাব্যঞ্জক চিত্র দেখতে পাচ্ছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞানচর্চা ও সৃজনশীলতার মাধ্যমে তরুণ প্রজন্মই ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।

তিনি উল্লেখ করেন, এবারের বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা জ্বালানি সংকট, বর্জ্য ব্যবস্থাপনা ও কার্বন নিঃসরণ কমানোর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে নতুন ও কার্যকর সমাধান তুলে ধরেছে। এসব উদ্যোগ তাদের মেধা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের প্রতিফলন।

প্রতিমন্ত্রী বলেন, শুধুমাত্র রোবট বা স্বয়ংক্রিয় প্রযুক্তি উদ্ভাবনের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীরা এখন দেশীয় সমস্যা সমাধানে মনোযোগ দিচ্ছে—যা একটি ইতিবাচক পরিবর্তন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের সক্ষমতা আরও বাড়াবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সরকারের দক্ষ ব্যবস্থাপনার কারণে বাংলাদেশ এখনো এই খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা সত্ত্বেও বড় ধরনের সংকট ছাড়াই দেশ এগিয়ে যাচ্ছে।

মেধাবিকাশে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী নৈতিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে তিনি ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।

একই অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন