Latest

Country

ময়েনদিয়া বাজারে দখলদারিত্ব ও সংঘর্ষের জেরে দুই মাস ধরে ব্যবসা বন্ধ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৫:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী ময়েনদিয়া বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রভাব বিস্তারের দ্বন্দ্ব আবারও সহিংস রূপ নেওয়ায় শতাধিক ব্যবসায়ী কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। টানা প্রায় দুই মাস ধরে দোকান বন্ধ থাকায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, অন্যদিকে সালথার খারদিয়া এলাকার টুলু মিয়া ও জিহাদ মিয়ার অনুসারীরা বাজারে প্রভাব বিস্তার করে আসছিলেন।

গত ১৪ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এরপর থেকেই সালথার খারদিয়া গ্রামের শতাধিক ব্যবসায়ী বাজারে তাদের দোকান খুলতে পারছেন না বলে অভিযোগ করেছেন। ব্যবসায়ীদের দাবি, প্রতিপক্ষের হুমকি-ধমকি ও হামলার ভয়ে তারা বাজারে যেতে সাহস পাচ্ছেন না।

ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় দোকান বন্ধ থাকায় কোটি টাকার মালামাল নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেকেই চরম আর্থিক সংকটে পড়েছেন। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারীরা বেকার হয়ে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বর্তমানে কারাগারে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, বাজারে স্বাভাবিক ব্যবসা চলছে এবং কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা হয়েছে এবং অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

তিনি আরও জানান, সাধারণ ব্যবসায়ী ও নিরীহ মানুষ যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যে কেউ হুমকি বা সহিংসতায় জড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন