Latest

Country

খুলনায় হামের উপসর্গ নিয়ে ২ বছরের শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৫:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ডে হাম (মিজলস)-এর উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু ঘটে।

হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. সৈয়েদা রুখশানা পারভীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোলাম রসুল ও ইয়াসমীন বেগম দম্পতির সন্তান চাঁন (২) কে জ্বর ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, শিশুটিকে হাসপাতালে আনার সময় তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। এছাড়া সে মারাত্মক অপুষ্টিতে ভুগছিল এবং বয়স অনুযায়ী প্রয়োজনীয় কোনো টিকাদানও সম্পন্ন হয়নি বলে চিকিৎসকদের পর্যবেক্ষণে উঠে আসে। ভর্তি হওয়ার পর সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে গত ৯ এপ্রিল ঝিনাইদহ থেকে খুলনায় আনা ১০ মাস বয়সী আরেক শিশুরও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
 

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন