Latest

Country

ধলেশ্বরীতে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিককে জীবিত উদ্ধার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ইটবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে মুক্তারপুর ব্রিজের পশ্চিম পাশে প্রায় ৫০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, “হাজী আওয়াল” নামের ইঞ্জিনচালিত ট্রলারটি বক্তাবলী এলাকা থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে একটি যাত্রীবাহী লঞ্চ অতিক্রম করার সময় সৃষ্ট অতিরিক্ত ঢেউয়ের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তাৎক্ষণিক অভিযানে ট্রলারে থাকা ১১ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মাবুদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালানো হয় এবং সকল শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের প্রাণহানি না ঘটায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

৩৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন