Latest

Country

আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফিল্মিস্টাইলে গুলি, গ্রেপ্তার ৩

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৮:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত ফিল্মি স্টাইলে গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানা থেকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল ভোরে আশুলিয়ার চিত্রশাইল রাজাবাদশা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্যুটার বাপ্পি গ্রুপের সদস্যরা পারভেজ নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে পারভেজ গুলিবিদ্ধ হন এবং তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে সিয়াম ও মিরাজ নামে দুজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলির ঘটনায় সরাসরি জড়িত রুবেল বারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আরাফাতুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

৩৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন