Country
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির দায়ে সোহেল সওদাগর (৪০) নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কলাপাড়ায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৭:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির দায়ে সোহেল সওদাগর (৪০) নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতীবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। এ সময় স্থানীয় শত শত মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স না থাকা সত্ত্বেও ‘আলফা স্টোর’ নামের একটি ভ্যারাইটিজ দোকানের মালিক সোহেল সওদাগার দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি, প্রতি লিটার পেট্রোল ২০০ টাকা দরে বিক্রি করে আসছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাকে এই জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, তেল মজুদদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২৩৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর