Latest

Literature

তাজা শব্দের প্রাণশনারী

লিটন আব্বাস
লিটন আব্বাস

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দায়মোচনের দায়িত্ব যে কী!!
প্রশ্নচিহ্ন বুনে দিয়ে চলে গেলে,
উপায় খোঁজে সময়ের কবি—
তার সাথে অনেক মানুষের মুখ।

বেশি আঁকা হয়নি নেকড়ে দানবের আখ্যা,
হয়নি হায়েনার হিংস্রতা শেষ;
হয় না রোখা,
রোগী সময়ের সাহসও হয় না নির্ণয়।
একটা ট্রপিক ঠিক ট্রিপে তুলে পার করে নিয়ে যায়;
আবার কোনো অস্তিত্ব—
আবার কোনো প্রাণস্পন্দন—
হায়েনার হাতের গুটি হতে বসে আছে
পাড়ার রাস্তার মোড়ে!
দাঁড়িয়ে আছি পুরনো অন্ধকার সাথে করে,
এবার নান্দীপাঠ আর শংসাবচন—
শুয়োরের বাচ্চাদের নিয়ে!
এই নিয়ে সংশয় প্রকাশের তরতাজা শব্দের
প্রাণশনারী খুলি।
পাঠক এইসব গুণিন বাক্যের বাতাসচক্রে
বিলীন হয়ে মনোময় হয়,
আমরা গর্বিত আমাদের এই সব কিছু নিয়ে!

! নুসরাত, তনু, রূপা, মিতু, মুন্নি কিংবা শাজনীন—লাশের মিছিলে নতুন নাম! পুরনো সেই অন্ধকার!

আমরা হিসেব করি অলংকার; আর ওরা হিসেব করে—পরবর্তী শিকার!

----আরও কত নাম বলি হলো হায়েনার হাতে!
হাহাকারের মিছিলে শুধু দীর্ঘতর হয় তালিকা;
আলোচনা বন্ধ করে আলমিরা থেকে
অতীত দিনের অলংকার হিসেব করে—
হিসেব কতটা গুরুত্বপূর্ণ,
তার ভূমিকা লিখে রাখি!

লেখক : কবি ও নাট্যকার

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন