Latest

Country

জয়পুরহাটে ব্যতিক্রমী বিয়ে: বর হাতিতে, কনে ঘোড়ার গাড়িতে

স্টাফ রিপোর্টার,জয়পুরহাট
স্টাফ রিপোর্টার,জয়পুরহাট

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাট সদর উপজেলার চকমোহন ও পশ্চিম পুরানাপৈল এলাকায় বৃহস্পতিবার ঘটে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন, যা পুরো জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বর বিমান বাহিনীর কর্মকর্তা ফারহান ফয়সাল (২৮) হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি পৌঁছান, আর কনে ফারহানা আক্তার (২৬) ঘোড়ার গাড়িতে শ্বশুর বাড়িতে আসেন।

বর ফারহান ফয়সালের শ্বশুর দুলাল হোসেনের দীর্ঘদিনের ইচ্ছা ছিল মেয়ের বিয়েতে জামাই হাতির পিঠে আসুক এবং কনে ঘোড়ার গাড়িতে শ্বশুর বাড়িতে পৌঁছাক। এ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে বর ফারহান ১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাতির পিঠে শ্বশুর বাড়িতে পৌঁছান। রাস্তার দুপাশে ভিড় জমে এই নজরকাড়া আয়োজন দেখার জন্য।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর ও কনের রওনা ছিলও ঐ রকম ব্যতিক্রমী: বর হাতিতে, কনে ঘোড়ার গাড়িতে। বরযাত্রীদের গাড়ি বহরও কনের বাড়িতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতাকে।

কনে ফারহানা আক্তার বলেন, “আমার বিয়েতে বর হাতিতে এভাবে এসেছে, আর আমি শ্বশুর বাড়িতে ঘোড়ার গাড়িতে ফিরলাম—এটি আমার জীবনের এক অন্যরকম অনুভূতি।” বর ফারহান ফয়সালও জানান, “হাতির পিঠে চড়ে বিয়ে যাওয়ার গল্প শুনেছি, আজ তা বাস্তবায়ন হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি।”

বরের বাবা ফজলুর রহমান বলেন, “প্রায় অর্ধ লক্ষ টাকা খরচ হলেও উভয় পরিবার আনন্দ উপভোগ করেছে।” কনের বাবা দুলাল হোসেন বলেন, “ছোট মেয়ের বিয়েতে ব্যতিক্রম আয়োজন করতেই আজকের আয়োজন। এতে দুই পরিবারের স্বজনরা অনেক মজা ও আনন্দ পেয়েছে।”

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন