Latest

Country

কলাপাড়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে অধ্যক্ষ'র মামলা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদকে তাঁর কক্ষ থেকে নামিয়ে দেওয়ার দুই দিন পর একই কলেজের চারজন শিক্ষক ও এক চতুর্থ শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছেন তিনি। বুধবার কলাপাড়া থানায় এই মামলা দায়ের করা হয়।

মামলার আসামীরা হলেন সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন সিকদার, সহকারী অধ্যাপক সজল চন্দ্র ভাট, প্রভাষক তৌহিদুল ইসলাম এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. মোশারফ মৃধা।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ৬ জুন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ মোতাবেক আবুল কালাম আজাদ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে কলেজের অধ্যক্ষ বসির আহম্মেদের বিরুদ্ধে দূর্নীতি প্রমাণিত হওয়ায় তাঁর এমপিও বন্ধ হয়ে যায়।

আবুল কালাম আজাদ দায়িত্ব নেয়ার পর থেকে কলেজটি সুনামের সঙ্গে পরিচালনা করছিলেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, সাবেক অধ্যক্ষের প্রভাবের কারণে আসামীরা প্রতিষ্ঠানের ক্ষতি সাধনের পাশাপাশি কলেজকে “আওয়ামীকরণ” করার চেষ্টা করেছে। এছাড়াও অভিযোগে বলা হয়েছে, ঘটনাকালে আসামীরা তাঁর নাম ধরে গালাগাল করে, মব সৃষ্টি করে তাঁর পথরোধ করে এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে যা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

অভিযোগের বিষয়টি জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “সাবেক অধ্যক্ষের সময়েই কলেজে আওয়ামীকরণ করা হয়েছে।” তবে আওয়ামীকরণের ব্যাখ্যা তিনি সরাসরি দিতে পারেননি।

অপরদিকে, মামলার পরপরই এলাকার অনেক গন্যমান্য ব্যক্তি জানান, সাবেক অধ্যক্ষ বসির আহম্মেদ একটি দল করতেন, যা তার ব্যক্তিগত ব্যাপার। তবে, তিনি কলেজ পরিচালনায় সক্ষম ছিলেন এবং তার কোনো অপরাধ হলে আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত।

৩৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন