Latest

Country

ওস্তাদ আয়েত আলী খাঁর সমাধি পরিদর্শন করলেন কুসিক প্রশাসক

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু উপমহাদেশের প্রখ্যাত সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁর সমাধি পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে নগরীর টমছম ব্রিজ এলাকায় অবস্থিত কবরস্থানে গিয়ে তিনি এই বরেণ্য সংগীতজ্ঞের কবর জিয়ারত করেন।

পরিদর্শনকালে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ওস্তাদ আয়েত আলী খাঁর কবরের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং এর সংস্কার কাজ নিয়ে সাম্প্রতিক সময়ে সৃষ্টি হওয়া নানা বিতর্কের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

এসময় তিনি বরেণ্য এই শিল্পীর কবরটি দ্বিখণ্ডিত করার দৃশ্যটি সরেজমিনে দেখে দুঃখ প্রকাশ করেন এবং ওস্তাদজীর স্মৃতি রক্ষার্থে কবরটি যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে আরও সুন্দরভাবে সংরক্ষণ করার আশ্বাস ব্যক্ত করেন।

সমাধি পরিদর্শন ও জিয়ারতের সময় উপস্থিত ছিলেন: টাউনহলের সদস্যসচিব মোঃ সাজ্জাদুল কবীর, চলচ্চিত্র মঞ্চের পরিচালক খায়রুল আনাম রায়হান, কুমিল্লা বাঁচাও মঞ্চের কুমিল্লা মহানগর শাখার সদস্যসচিব নাসির উদ্দিন, ঐতিহ্য কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, 'স্বাধীনতা পদক' ও 'তমঘা-ই-ইমতিয়াজ' পদকপ্রাপ্ত প্রখ্যাত এই সুরসাধক ১৯৬৭ সালে পরলোকগমন করেন। মৃত্যুর পর তাকে কুমিল্লার টমছম ব্রিজ কবরস্থানে সমাহিত করা হয়।

দীর্ঘদিন ধরেই কুমিল্লার সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকরা এই গুণী সংগীতজ্ঞের সমাধিটি যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন