Latest

National

বৈশাখ উদযাপনে ফানুস ও আতশবাজি নিষিদ্ধ, মুখোশ পরায় নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপনের সময় রাজধানীসহ দেশের সকল স্থানে ফানুস উড়ানো, আতশবাজি ফোটানো, গ্যাস বেলুন ও ভুভুজেলা বাঁশি বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

অনুষ্ঠানসমূহ সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশও জারি করা হয়েছে। একই সঙ্গে মুখোশ মুখে পরা নিষিদ্ধ থাকলেও, হাতে বহন করার অনুমতি রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, রবীন্দ্রসরোবরসহ দেশব্যাপী আয়োজিত সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। বিকেল ৫টার পর এসব স্থানে নতুন করে কেউ প্রবেশ করতে পারবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘বৈশাখী শোভাযাত্রা’র নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি থাকবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মুখোশ পরা যাবে না, তবে মুখোশ হাতে বহন করা যাবে। প্রদর্শনীর জন্য তৈরি মুখোশ এমনভাবে প্রদর্শন করা যাবে না যাতে মুখ ঢেকে থাকে।

অংশগ্রহণকারীরা মিছিলে শুরুতেই যোগ দিতে হবে; মিছিল শুরুর পর কেউ মাঝপথে প্রবেশ করতে পারবে না। রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা এবং পর্যাপ্ত আর্চওয়ে।

ইভ টিজিং, ছিনতাই ও পকেটমার রোধে দেশব্যাপী সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

পহেলা বৈশাখের দিন নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (টিএসসি) মেট্রো রেল স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয় এলাকায় স্টিকারবিহীন কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।

সাধারণ মানুষকে ব্যাগ, ব্যাকপ্যাক, দিয়াশলাই বা লাইটার বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও, শিশুদের সঙ্গে তাদের পরিচয়সংবলিত নোট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন