Latest

Country

বরিশালে স্কুলছাত্রী চৈতির মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালে স্কুলছাত্রী চৈতির মৃত্যুতে শিক্ষার্থীরা দোষী অটোচালকের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিএম কলেজ সড়কের শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এক ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ চালান। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এলাকায় যানজট ও উত্তেজনা সৃষ্টি হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। তিনি জানান, দোষী অটোচালককে দ্রুত গ্রেপ্তার করে স্কুলের সামনে হাজির করা হবে। পাশাপাশি নগরীর অবৈধ অটো চলাচল বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীরা প্রশাসকের আশ্বাসে ক্লাসে ফিরে যান এবং প্রশাসক নিজে ক্লাসে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

শিরীন বলেন, “চিকিৎসা অবহেলার কারণে চৈতির মৃত্যু হয়েছে। দোষীদের ছাড় দেওয়া হবে না। যারা অবৈধ যানবাহন চলাচলের পক্ষে কথা বলেন, তাদের কাছে প্রশ্ন, চৈতিকে ফিরিয়ে দিতে পারবে কি তারা।”

স্থানীয়রা জানান, বুধবার স্কুল ছুটির পর চৈতি স্কুলের সামনের সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে বরিশাল জেনারেল হাসপাতালে এবং পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, নগরীর ওই সড়কে পূর্বেও একই ধরনের প্রাণহানি ঘটেছে। কিন্তু দোষীদের বিচার না হওয়ায় পুনরাবৃত্তি হচ্ছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, চৈতির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বরিশাল নগরীতে দিন দিন অবৈধ অটোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিসিসি কিছুদিন ধরে এই অবৈধ যানবাহন বন্ধে পদক্ষেপ গ্রহণের কথা বললেও তা বাস্তবায়িত হয়নি। প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নাগরিকরা।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন