Latest

Country

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদ, ২ ব্যবসায়ীকে জরিমানা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং অবৈধভাবে ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এবং চৌরঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওমেরা গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন গোপালগঞ্জের পিএম এন্টারপ্রাইজের কর্মচারী সাদ্দাম শেখ। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় অবৈধভাবে ডিজেল তেল মজুদের দায়ে মাসুদ মোল্লা নামের এক ব্যবসায়ীকে কৃষি বিপণন ও পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি এবং অবৈধভাবে ডিজেল মজুদ করা দণ্ডনীয় অপরাধ। বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন