Latest

Country

বরিশালে বর্মন পরিবারের সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল নগরীর বর্মন রোড এলাকার ঐতিহ্যবাহী জমিদার বাড়ির সম্পত্তি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বর্মন পরিবারের উত্তরসূরি সুব্রত প্রসাদ বর্মন (মিঠু)।

বুধবার (৯ এপ্রিল) সকালে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে সুব্রত প্রসাদ বর্মন জানান, তার পূর্বপুরুষ জমিদার বিজয় প্রসাদ বর্মন বেনিসিংহের হাবেলী এলাকায় বিপুল পরিমাণ জমির মালিক ছিলেন। তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তার তিন পুত্র—দেবপ্রসাদ বর্মন (শান্তি), অনিল প্রসাদ বর্মন (বরুন) এবং সুনীল প্রসাদ বর্মন (খোকন)—সম্পত্তির মালিকানা লাভ করেন।

তিনি বলেন, ১৯৫৮ সালের ১১ অক্টোবর নিবন্ধিত একটি দলিলের মাধ্যমে এসএ ৬৯৫ খতিয়ানের আওতাধীন কিছু জমি মৌলভী আব্দুস সোবাহানের কাছে হস্তান্তর করা হয়। তবে ওই দলিলে মনসা মন্দির ও পারিবারিক সমাধিস্থলের নির্দিষ্ট অংশ উপাসনার জন্য সংরক্ষিত রাখা হয়েছিল।

অভিযোগে উল্লেখ করা হয়, পরবর্তীতে ধারাবাহিক হস্তান্তরের মাধ্যমে জমিটি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির দখলে চলে যায়। ওই ব্যক্তি সংরক্ষিত মনসা মন্দির ও সমাধিস্থলের অংশ ভেঙে দখল করে নিয়েছেন বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে সুব্রত প্রসাদ বর্মন বলেন, “দুইশ বছরের পুরোনো জাগ্রত মনসা মন্দির এবং পূর্বপুরুষদের সমাধি আমাদের জন্য সংরক্ষিত থাকলেও বর্তমানে তা দখল হয়ে গেছে। আমরা সেখানে যেতে পারছি না, পূজা-অর্চনাও করতে পারছি না।”

তিনি আরও দাবি করেন, এসএ ৬৯৫ খতিয়ানের ১২৫৮ দাগের ৭ শতাংশ জমি বিক্রি করা হয়নি। বর্তমানে তা বিএস ৫৪২৯ নম্বর খতিয়ানে তাদের নামে চূড়ান্ত থাকলেও বাস্তবে তারা জমিটি ভোগদখল করতে পারছেন না।

তিনি বলেন, “আমরা বর্মন পরিবারের শেষ উত্তরসূরি হিসেবে মানবেতর জীবনযাপন করছি। অথচ আমাদের পৈতৃক সম্পত্তি প্রভাবশালীদের দখলে রয়েছে।”

এ সময় তিনি বরিশালের সচেতন মহল, সাংবাদিক সমাজ, সিটি করপোরেশনের মেয়র এবং জেলা প্রশাসকের কাছে পৈতৃক সম্পত্তি দখলমুক্ত করে ফিরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তি বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়রের ঘনিষ্ঠ সহযোগী এবং মহানগর আওয়ামী লীগের একজন নেতা।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী বেনিসিংহের হাবেলী এলাকায় অবস্থিত বর্মন পরিবারের প্রাচীরঘেরা দোতলা বাড়িটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
 

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন