Latest

Country

ময়মনসিংহের ত্রিশালে আলামিন হত্যাকাণ্ডে পাঁচজনের যাবজ্জীবন

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুরে জমি বিরোধের জেরে প্রবাসী কামরুজ্জামানের ছেলে আলামিন হত্যাকাণ্ডে আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের একই পরিবারের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১), আব্দুর রশিদের ভাই জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা (৪৬), আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮) ও জসিম উদ্দিনের ছেলে রিয়াদ (২৫)।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন আদালতের আদেশে ন্যায়বিচারে সন্তোষ প্রকাশ করে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে অভিযুক্তরা আলামিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের চাচা হাফিজুল ইসলাম ত্রিশাল থানায় মামলা করেন।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক-শুনানি ও বিভিন্ন মামলার আদেশের বিবেচনায় আদালতের বিজ্ঞ বিচারক আজ এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী আবুল কালাম মামলাটি পরিচালনা করেন।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন