Latest

Country

অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার মজুদ, বরিশালে ব্যবসায়ী জরিমানা

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের গৌরনদীতে লাইসেন্স না থাকা সত্ত্বেও অবৈধভাবে জ্বালানি তেল-ডিজেল, মবিল ও গ্যাস সিলিন্ডার মজুদ করে তা চড়া দামে বিক্রি করছিলেন এক অসাধু ব্যবসায়ী।

গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার এনএসআই'র সদস্যরা বুধবার দুপুরে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের চর সরিকল গ্রামে অভিযান চালান। অভিযানকালে চর সরিকল গ্রামের আব্দুল করিম সিকদারের ছেলে হালিম সিকদারের দোকান ও বাড়ি থেকে ৩০০ লিটার ডিজেল, ২০০ লিটার মবিল ও গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

এনএসআই বরিশাল জেলা শাখার সদস্যরা জানান, হালিম সিকদার সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানের আয়োজন করা হয়।

পরবর্তীতে জব্দকৃত পণ্যসহ হালিম সিকদারকে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান জানান, অবৈধ মজুদের ঘটনায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাথে সাথে, লাইসেন্স না পাওয়া পর্যন্ত তার ব্যবসা বন্ধ রাখার জন্য লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য স্থানীয় এক সমাজ সেবকের জিম্মায় দেওয়া হয়েছে।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন