Latest

Health

ফরিদপুরে বাড়ছে হাম রোগী: ২৪ ঘণ্টায় শনাক্ত ২৮, মোট আক্রান্ত ১৫২

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৫:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর জেলায় হাম রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪ জন রোগী শনাক্ত হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া বোয়ালমারী উপজেলায় ১০ জন, মধুখালী উপজেলায় ২ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ জন রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য উপজেলায় এ সময় নতুন কোনো রোগী পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্বাধিক ৭৫ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর সদর উপজেলায় ৫ জন ও চরভদ্রাসন উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।

হাসপাতালভিত্তিক তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৪২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এদিকে চলতি বছরে হাম আক্রান্ত হয়ে এখন পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ, যদিও গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ চলছে এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

৪৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Health নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন