Latest

Country

পাকুন্দিয়ায় পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুর পঁচা মাংস বিক্রির অভিযোগে বিজয় গোস্ত বিতাণের মালিক মো. বিজয়কে এক মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জব্দ করা ১১৫ কেজি পঁচা মাংস আদালতের উপস্থিতিতে মাটিচাপা দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে পঁচা মাংস বিক্রির খবর পাওয়া গেলে তিনি নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছান। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবসায়ী মো. বিজয়কে কারাদণ্ড এবং জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবরও উপস্থিত ছিলেন।

রিফাত জাহান বলেন, “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অভিযুক্তকে এক মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত পঁচা মাংস মাটিচাপা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন