Latest

National

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, দাম প্রয়োজনে বাড়বে: জ্বালানি মন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল। বর্তমানে ডিজেলের মজুত ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেনের মজুত ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোলের ১৬ হাজার টন রয়েছে।”

তিনি আরও জানান, এপ্রিলে নতুন করে জ্বালানি আসার বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অবৈধ মজুদ রোধের জন্য ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই সময়ে ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি জব্দ করা হয়েছে।

তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে জ্বালানি মন্ত্রী বলেন, “গত মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার কোন বৃদ্ধি করেনি। তবে মে মাসের জ্বালানির দাম নিয়ে কাজ চলছে। মন্ত্রীপরিষদে আলোচনা করে প্রয়োজন হলে কেবলমাত্র দাম বৃদ্ধি করা হবে।”

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন