Latest

Country

নগরকান্দায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার দফা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু কাওসার সবুজ। এ সময় তার সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন— কাবুল মাতুব্বর (৫০) ও তার ছেলে সালাউদ্দিন মাতুব্বর (২৪)। তারা উভয়েই উপজেলার দফা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন