Latest

Country

মুন্সীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“ক্রীড়ায় হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ” স্লোগানকে সামনে রেখে আজ ৬ এপ্রিল (সোমবার) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ-এর প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব খাদিজা পারভীনসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন