Latest

Country

কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজে অধ্যক্ষর কক্ষে শিক্ষকদের তালা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজের শিক্ষকরা অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের কক্ষে তালা লাগিয়ে তার অপসারণের দাবি জানিয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে অধ্যক্ষের কক্ষে তালা দেওয়া হয়।

এই বিষয়ে কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন জানান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ ক্ষমতার অপব্যবহার করছেন। তিনি মব সৃষ্টি করে পরিপত্র উপেক্ষা করে ২০২৫ সালের ৩০ জুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন, যা অপ্রত্যাশিত।

কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম বিল্লাহ জানান, শিক্ষকদের সিরিয়ালে তিনি সপ্তম। তিনি জোরপূর্বক চাপ সৃষ্টি করে দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অর্থ পরিচালনায় অনিয়মের অভিযোগও আনা হয়েছে।

অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “শিক্ষকরা জোরপূর্বক অন্যায়ভাবে আমাকে কক্ষ থেকে বের করে দিয়েছে।” কনিষ্ঠ শিক্ষক হওয়ার পরও দায়িত্ব পাওয়ার বিষয়ে তিনি বলেন, অন্য শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাদের দাবী লিখিতভাবে জানিয়েছেন। এছাড়া কলেজ পরিচালনা পর্ষদও পরে তাকে দায়িত্ব বণ্টন করেছেন।

এদিকে, অধ্যক্ষের কক্ষে তালা দেওয়া এবং নিয়ম না মেনে পদ গ্রহণকে সাধারণ শিক্ষার্থীরা ভালো চোখে দেখছে না। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, এমন ঘটনায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন