Latest

Literature

নিঃশব্দ বিষাদ

ড. মুকিদ চৌধুরী
ড. মুকিদ চৌধুরী

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বুকের গহিনে জমে আছে অভিমানী নীল মেঘ
বৃষ্টির জন্য ব্যাকুল সে—চায় শুধু অনুরাগ
একটু শ্রবণ, কিছুটা পরশ হয়তো পাওয়া সম্ভব না
শব্দের ভিড়েও নিঃশব্দে বুনন করে চলে সান্ত্বনা

অনুভূতির হয় না অনুবাদ, সব কথা বলাও না যায়
কিছু ব্যথা নীরবে হৃদয়েই রেখে দিতে হয়।

সময়ের হাতে পুরনো চাদরে ধূসর ধুলোর স্তম্ভ
সবকিছুর ওপর আবরণ টেনে করে দেয় জবুথবু
কখনো ধুলো ঝাড়তে গিয়ে হাঁপিয়ে ওঠে প্রাণ
স্মৃতির পাহাড় বয়ে বেড়ানোই জীবনের ব্যবধান।

চেনা মানুষের অচেনা হওয়া অতি প্রাচীন বিষাদ
চেনা কণ্ঠস্বর হয়ে যায় অচেনা আর্তনাদ
সম্পর্কের মায়ার বাঁধন কুয়াশার ঘর
বিভ্রম জাগায় শুধু ছুঁতে গেলে শূন্য অম্বর।

৩৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন