Latest

Country

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৬:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে লিটন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (রাত ৯টা) উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার হামছাদী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাকিব গ্রুপের সাকিবসহ কয়েকজনের সঙ্গে লিটনের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরই জের ধরে রবিবার রাতে সাকিবসহ কয়েকজন মিলে লিটনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিববুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

২৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন