Country
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় নাফ নদীর মোহনা থেকে এক রোহিঙ্গা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নাফ নদীতে ভাসমান রোহিঙ্গার অর্ধগলিত মরদেহ উদ্ধার
আহসান সুমন, কক্সবাজার
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৬:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় নাফ নদীর মোহনা থেকে এক রোহিঙ্গা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির নাম সৈয়দ করিম বলে জানা গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহত ব্যক্তি একজন রোহিঙ্গা এবং তিনি মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তিনি ঠিক কখন নদীতে যান বা কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ আরও তথ্য সংগ্রহ করছে।
২১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর