Latest

Country

রাজশাহীতে উইকিস্কলার ২০২৬ কুইজ সম্পন্ন, চ্যাম্পিয়ন শরীফ ও জুবাইর

স্টাফ রিপোর্টার, রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুক্ত জ্ঞানচর্চা ও শিক্ষার্থীদের জানার আগ্রহ বাড়াতে উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে রাজশাহী বিভাগে অনুষ্ঠিত হলো ‘উইকিস্কলার ২০২৬’ কুইজ প্রতিযোগিতা। শনিবার (৪ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

এই পর্বে রাজশাহী, পাবনা ও বগুড়া জেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। দুইটি গ্রুপে বিভক্ত হয়ে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

‘ক’ গ্রুপে (৬ষ্ঠ–৮ম শ্রেণি) চ্যাম্পিয়ন হয় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শরীফ ইবনে সালেক সুসা। প্রথম রানার্সআপ হয়েছে দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সিফাত উল আলম এবং দ্বিতীয় রানার্সআপ রাজশাহী কলেজিয়েট স্কুলের মুশফিকুর রহমান।

অন্যদিকে ‘খ’ গ্রুপে (৯ম–১০ম শ্রেণি) চ্যাম্পিয়ন হয়েছে দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ জুবাইর হক। এই গ্রুপে প্রথম রানার্সআপ রাজশাহী কলেজিয়েট স্কুলের সৌরভ রুদ্র দাস এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে পাবনা জেলা স্কুলের কাজী জাইন উর রহমান।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন উইকিমিডিয়া বাংলাদেশের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাসুম আল হাসান। এ সময় বক্তব্য দেন জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত ও শাহ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ, রাজশাহী সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউর রহমান খান এবং উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

এছাড়া উপস্থিত শিক্ষার্থীদের জন্য উইকিপিডিয়া বিষয়ক একটি কর্মশালা পরিচালনা করেন বাংলা উইকিপিডিয়ার অ্যাডমিন মো. সাদমান ছাকিব।

রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ শাকিল হোসেন, স্টুয়ার্ড ইয়াহিয়া, তাহমিদ হোসেন, মানিক দাস, খন্দকার রাবিবা ইয়াসমিন, মোস্তাফিজুর রহমান সাফি ও নাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন