Latest

Country

কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনা: ট্রাকের পেছনে মিনিবাসের ধাক্কা, নিহত ৩, আহত ১৫

মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর
মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মিনিবাসের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে কালিয়াকৈরের চন্দ্রার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে আগে থেকে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হন। এ সময় অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

জিএমপি কোনাবাড়ী থানার উপপরিদর্শক রেজাউল করীম জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন