Latest

Country

যশোরে ১৩ এপ্রিল শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা, এসএসসি পরীক্ষা নিয়ে দিকনির্দেশনা

শামীম বিন সাত্তার
শামীম বিন সাত্তার

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৩:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এসএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করতে যশোরে আসছেন শিক্ষা মন্ত্রী আনম এহসানুল হক মিলন, এমপি।

আগামী ১৩ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় যশোর পিটিআই অডিটোরিয়ামের ষষ্ঠ তলায় এ সভা অনুষ্ঠিত হবে। যশোর শিক্ষা বোর্ডের অধীনস্থ সকল কেন্দ্র সচিবদের নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন শিক্ষা মন্ত্রী।

সভায় নকল প্রতিরোধ, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করা হবে।

৩১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন