Latest

Country

জয়পুরহাটে শ্রমিকদের ফটক সভা ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে স্থায়ী পদে মৌসুমী জনবল নিয়োগ, মজুরি কমিশনের শ্রমিকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং সাশ্রয় নীতির কারণে বন্ধ থাকা আর্থিক সুবিধা পুনঃচালুর দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে জয়পুরহাট চিনিকলের (জচিক) অস্থায়ী ইউনিয়ন ভবন কার্যালয়ে জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। শ্রমিক নেতারা দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শ্রমিকদের মূল দাবিগুলো হলো:

স্থগিতাদেশ প্রত্যাহার করে মৌসুমী জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে শূন্য পদে নিয়োগ,
দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মজুরি কমিশনের শ্রমিকদের অবিলম্বে ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান,
২০১৬ সালের সাশ্রয় নীতির অজুহাতে বন্ধ থাকা সকল আর্থিক সুবিধা পুনরায় চালু করা।

 

ফটক সভার সভাপতিত্ব করেন জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আনিসুর রহমান ও কার্যকরী সদস্য সোহেল রানা।

২২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন