Latest

Economoy

চট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার টন ডিজেল, জ্বালানি সরবরাহে স্বস্তি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের জ্বালানি চাহিদা পূরণে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রবিবার ভোরে ‘এমটি শান গাং ফা জিয়ান’ নামের জাহাজটি বন্দরের বহির্নোঙরে ভিড়ে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজটি পরিশোধিত জ্বালানি তেল বহন করে এনেছে, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। এর আগে গত শুক্রবারও ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরে আসে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত জাহাজ থেকে তেল খালাস ও বাজারে সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়।

এদিকে বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বড় পরিসরে আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল এবং ১ লাখ টন অকটেন আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ টন এবং কাজাখস্তানের কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট থেকে ৫ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন মিলেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশসহ আমদানিনির্ভর দেশগুলোর জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবেলায় বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহে জোর দিয়েছে সরকার।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Economoy নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন